বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে, এ সময় তাপমাত্র ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কোথাও কোথাও এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য জানা যায়।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের দু-এক জায়গায় এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।











