spot_img

আরো ৩ মামলায় গ্রেফতার দেখানো হলো রিজভীকে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নাশকতার অভিযোগে পল্টন ও বাড্ডা থানার পৃথক তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পুলিশ তিন মামলায় রিজভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তা মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর বিজয়নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জন লাঠিসোটা নিয়ে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চালক আয়নাল পল্টন থানায় মামলা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ