spot_img

ভারতের আগ্রাসন রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গয়েশ্বরের

ভারতের আগ্রাসন রুখতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার দুপুরে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, এ্যাব আয়োজিত এক আলোচনা সভায় এমন আহ্বান জানান তিনি।

ভারতের সাথে সম্পর্ক আর বন্ধুত্বের জায়গায় নেই মন্তব্য করে তিনি বলেন, ভারত প্রভুত্বের সম্পর্কে বিশ্বাসী।

গয়েশ্বর আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বলা ভারত-বাংলাদেশ স্বামী-স্ত্রীর সম্পর্ক আমরা চাই না, বন্ধুত্বের সম্পর্ক চাই।

তিনি বলেন, যে কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে গণতন্ত্রই একমাত্র উপায়। কথা বলার পথ যত বন্ধ হয় গোপন তৎপরতা তত বাড়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ