spot_img
spot_img

১২ বছরের বেশি বয়সিদের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১২ বছরের বেশি বয়সি সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৩০ জানুয়ারি) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছরের বেশি বয়সিরা অন্যদের মতো নিবন্ধন করবেন। নিবন্ধন না করলেও জন্মনিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলে টিকা নিতে পারবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা বর্তমানে ১২ বছর বয়স থেকে শুধু শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। এখন এই সুযোগ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

তিনি বলেন, এখন থেকে ৪০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের বুস্টার টিকা দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ