spot_img

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে ৫ স্বাধীনতাকামী নিহত

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে জাইশ-ই-মুহাম্মাদ (জেএম) এর শীর্ষ কমান্ডারসহ উপত্যাকটির পাঁচ স্বাধীনতকামাী যোদ্ধা নিহত হয়েছেন।

রোববার (৩০ জানুয়ারি) ভারতীয় নিরাপত্তা বাহিনীর সূত্রে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, শ্রীনগরের দক্ষিণে ভারতীয় সেনাদের দুটি পৃথক অভিযানে তারা নিহত হয়েছেন।

তিনি বলেন, গত রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাইশ-ই-মুহাম্মাদের শীর্ষ কমান্ডার জাহিদ ওয়ানিসহ পাঁচজন নিহত হন।

এর আগে শনিবার সন্ধ্যায় শ্রীনগরের দক্ষিণে নিজ বাসভবনের বাইরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় এক পুলিশ কর্মকর্তা নিহত হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ