spot_img

বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গেছে: ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, দেশ থেকে বিজেপি’র বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে।

রোববার (৩০ জানুয়ারি) ভারতের মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে বিজেপির শ্রদ্ধা জ্ঞাপন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

বিজেপির পক্ষ থেকে গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন প্রসঙ্গে ফিরহাদ হাকিম হিন্দুত্ববাদী আরএসএস ও বিজেপি’র সমালোচনা করাসহ গান্ধীর ঘাতক নাথুরাম গডসে প্রসঙ্গ উল্লেখ করে তীব্র কটাক্ষ করেন।

ফিরহাদ হাকিম বলেন, যদি গান্ধীজির প্রয়াণে বিজেপি অনুতপ্ত হয়, তাহলে আজকে তাদের গান্ধীজির প্রয়াণ দিবস না করে ‘গডসে’র ধিক্কার দিবস পালন করা উচিত। কারণ একই ভাবধারায়, বিজেপি যে ভাবধারায় অনুপ্রাণিত, আরএসএস বা অন্যরাও একই ভাবধারায় অনুপ্রাণিত।

তিনি বলেন, তারা গডসের মন্দির করার কথা বলছে। আর এরা এখন দেখছে সব চলে যাচ্ছে, দেশ থেকে বিজেপির প্রায় বিদায়ের সময় বেজে গেছে, তাই এখন গান্ধীজিকে ধরে বাঁচার চেষ্টা চালাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ