বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানের সামনে থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সব কারাবন্দির মুক্তি, সব মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপি এই কালো পতাকা মিছিল আয়োজন করেছিল।










