ফাইজারের ভ্যাকসিন আজ বাংলাদেশে আসছে না। এটি পেতে কিছুটা দেরি হতে পারে। আগামী ১০ থেকে ১২ দিনের মতো লেগে যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (৩০ মে) দুপুরে ভার্চুয়াল বিফ্রিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন এ তথ্য দেন।
তিনি বলেন, প্রথম যে ফাইজারের ভ্যাকসিনের চালান আনা হচ্ছে তার সংখ্যা হলো এক লাখ ছয় হাজার। এই ভ্যাকসিন আসার পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এই ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে।
তিনি আরও বলেন, কারণ ফাইজারের ভ্যাকসিনটি অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত হিমায়িত অবস্থা ছাড়া এটি রাখাও যায় না। ফলে ভ্যাকসিনটি আমাদের কাছে আনার পরেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো, কখন-কাকে এই ভ্যাকসিন দেওয়া হবে।











