spot_img

আ. লীগ দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এই দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। আমরা মনে করি, আওয়ামী লীগ কখনও এই দেশের ভালোর জন্য কোনও কাজ করেনি। তারা শুধু ধ্বংসের জন্য কাজ করেছে।

রবিবার (৩০ মে) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা ও মুনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা জাতিকে লড়াই করতে হয়। শুধুমাত্র বিএনপি নয়, সমগ্র জাতি এই ফ্যাসিবাদের ভুক্তভোগী। তারা আমাদের মুক্ত স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ