স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মুহাম্মাদ খুরশীদ আলম বলেছেন, রাশিয়ার করোনা টিকা আনতে তাদের চিঠির জবাবসহ চূড়ান্ত প্রস্তাব চলতি সপ্তাহের মধ্যে পাঠানো হচ্ছে।
রোববার (৩০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।
রাশিয়ার টিকা আনার বিষয়ে তিনি বলেন, আমরা চিঠি লিখেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, কিছু তথ্য দিয়েছেন। আমরা তাদের জবাব দেব। তারপরে সিদ্ধান্ত হবে। দাম এখনও ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা পাঠাবো।










