spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ফের মৃত্যু; নতুন শনাক্ত ৩৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। টানা ছয় দিন করোনায় মৃত্যুশূন্য থাকার পর একজনের মৃত্যু হলো। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছে ২৯ হাজার ১৩১ জন।

সোমবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনায় বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গতকাল ৪০ জনের শরীরে শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জনের শরীরে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ