spot_img

গোপন কক্ষের ডাকাতই ইভিএমের বড় চ্যালেঞ্জ: ইসি আহসান

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) চ্যালেঞ্জ একটাই। সেটি হলো গোপন কক্ষে ডাকাত, সন্ত্রাসী দাঁড়িয়ে থাকেন। তবে এবার কুমিল্লা সিটি করপোরেশন ভোটে ডাকাত, সন্ত্রাসীদের কারচুপি করা আর সম্ভব নয়।

সোমবার (৩০ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আহসান হাবীব খান বলেন, ইভিএমে চ্যালেঞ্জ একটাই। সেটি হলো ডাকাত, সন্ত্রাসী ভোটের গোপন কক্ষে একজন করে দাঁড়িয়ে থাকেন। এছাড়া আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। তবে এ নির্বাচনে সেটা হবে না।

তিনি বলেন, কুমিল্লা সিটি ভোটে সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের এলাউ করা হবে। নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না। দুর্বলতা নাই, কোনো চাপও নাই। আমরা টোটাল স্বাধীন। স্বাধীনভাবে কাজ করবো।

কুমিল্লার প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে ইসি আহসান হাবীব বলেন,‘তাদের অনেক প্রশ্ন ছিল। সেসব প্রশ্নের জবাব দিয়েছি। ভবিষ্যতে প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়া দেখানোর আহ্বান জানানো হবে।

এছাড়া আগামীতে রাজনৈতিক দলগুলোর টেকনিক্যাল টিমের সঙ্গে বসা নিয়ে কোনো তারিখ চূড়ান্ত হয়নি বলে জানান এ কমিশনার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ