নাশকতার অভিযোগে পদ্মা সেতুতে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বৃহস্পতিবার (৩০ জুন) সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আটক ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।











