আজ বৃহস্পতিবার দিনব্যাপী ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে সিলেটের কুশিঘাট, বুরহানাবাদ ও গোয়াইনঘাট এলাকায় ত্রাণ সামগ্রী ও নগদ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নান্নু মুন্সি।
উপস্থিত ছিলেন মাওলানা মাওলানা এহতেরামুল হক উজানী, খেলাফত আন্দোলন সিলেট জেলা আমীর মাওলানা শায়েখ নাসিরুদ্দিন, মুফতী আখতারুজ্জামান আশরাফী, মহিউল ইসলাম চৌধুরী মুনসুর, মাওলানা মাহদী হাসান, হাফেজ ইকবাল হাসান আজাদ ও মাওলানা ফয়সাল বিন হাসেম প্রমূখ।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাউল, আলু, সয়াবিন তৈল, চিড়া-মুড়ি, বিস্কিট, মিনারেল ওয়াটার, ওরস্যালাইন, প্রয়োজনীয় ওষুধপত্র ও প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়।
ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে মাওলানা মুজিবুর রহমান হামিদী বন্যার্ত অসহায় মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, সিলেটের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দুঃখদুর্দশায় গোটা জাতি ব্যথিত,মর্মাহত ও দুঃখিত। উলামায়ে কেরামসহ গোটা জাতি আজ ব্যানার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি সকলকে নিজেদের পাপাচার থেকে তাওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার আহবান জানিয়ে বলেন, বান্দার পাপাচারের কারণেই বিভিন্ন সময় আল্লাহ তাআলা মানব জাতিকে বিপদ-আপদ দিয়ে হুশিয়ার করে থাকেন। তিনিই মানুষকে বিপদ থেকে মুক্তি ও শান্তি দাতা।
আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, ইসলাম সহমর্মিতা ও মানবতার কল্যাণের ধর্ম। ইসলামের আদর্শ ই হচ্ছে একে অপরের সহযোগিতা করা, একজন আরেকজনের পাশে দাড়ানো।
ইসলামের এই সু-মহান শিক্ষার চেতনার আলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সাধ্যমতো সাহায্যের হাত প্রসারিত করে যে অবিস্মরণীয় অবদান রেখে চলছে তা চিরস্বরণীয় হয়ে থাকবে।










