spot_img
spot_img

পলাতক হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ ডা. জাহেদের

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

এর পরও সম্প্রতি তার দেওয়া এনডিটিভিতে প্রচার করা সাক্ষাৎকার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে, যা ঠিক নয়। তাই গণমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ নিয়ে ডা. জাহেদ বলেন, যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকবে ততদিন তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ