spot_img

আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত

নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে আগামী দু’দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়াও নিম্নচাপটি স্থলনিম্নচাপে পরিণত হওয়ায় দেশের খুলনা, সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে (আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) বলা হয়েছে, রংপুর, রাজশাহী ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের সতর্কবার্তায় জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোংলায়, ২৫৩ মিলিমিটার এবং সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ