spot_img

বন্যাদুর্গতদের জন্য পাকিস্তানে ত্রাণ পাঠাবে বাংলাদেশ: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর্তমানবতার সেবায় আওয়ামী লীগ সরকার সবসময় উদার। ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে কী লাগবে তা জানতে, সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে। তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা ইতোমধ্যে করতে বলেছি। আমরা তাদের ত্রাণ পাঠাবো।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধে (১৯৭১ সালে) জয়ী হয়েছি। সেই হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। বঙ্গবন্ধু আমাদের তা শিখিয়েছেন। আমরা আর্তমানবতার সেবায়ে তাদের পাশে আছি।

উল্লেখ্য, পাকিস্তানে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বেলুচিস্তানের মানুষ। ইতিপূর্বে বন্যায় হাজারেরও বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ