spot_img

গুমের ঘটনায় জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনায় জাতিসংঘের অধীনে বিএনপি স্বাধীন নিরপেক্ষ তদন্ত চায়।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের গুম করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরাও দাবি করছি, অবিলম্বে জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় ওই সব সরকারপ্রধান যারা অতীতে গুম করেছে, খুন করেছে, তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আপনাদেরকে (সরকার) সেইভাবে বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, কিছুক্ষণ আগে গজারিয়াতে আমাদের ছেলেরা গুম দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান করছিল সেখানেও পুলিশ তাদের ওপর আক্রমণ করেছে। সারা বাংলাদেশে ত্রাসের রাজ্যত্ব সৃষ্টি করেছে। ভয় দেখিয়ে গুম করে, খুন করে রাষ্ট্র চালাচ্ছে। এরা এত মিথ্যাচার করে যে, এদেরকে এখন মিথ্যাচারের ওপর একটা নোবেল পুরস্কার দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ