spot_img
spot_img

মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া মক্কা চুক্তিকে মুসলিম বিশ্বের জন্য উপকারী বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রুশ সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মক্কা চুক্তি, আফগানিস্তানের নিরাপত্তা এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে কথা বলেন তিনি।

মক্কা চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে মাওলানা জাবিহুল্লাহ বলেন, এই চুক্তি আফগানিস্তানকে উদ্বিগ্ন করছে না। সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের স্বার্থের ভিত্তিতে এ ধরনের চুক্তি করে থাকে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “সৌদি আরবের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তুরস্ক ও পাকিস্তানও গুরুত্বপূর্ণ মুসলিম দেশ।”

মুজাহিদ বলেন, “তারা কোনো বিষয়ে চুক্তিতে পৌঁছালে আমরা সেটিকে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা হিসেবে দেখি। সামগ্রিকভাবে এটি মুসলিম বিশ্বের জন্য উপকারী।”

চুক্তিটিকে আফগানিস্তানের জন্য হুমকি হিসেবেও দেখছেন না ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র। তিনি বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কোনো দেশের সঙ্গেই আফগানিস্তানের শত্রুতা নেই। ফলে এই চুক্তি আফগানিস্তানের জন্য হুমকি সৃষ্টি করছে না।

সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ও উঠে আসে। এ প্রসঙ্গে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমি আগেও বলেছি, সম্প্রতি যে আগ্রাসন হয়েছে, সেটি পাকিস্তানের পক্ষ থেকে শুরু হয়েছিল। তবে আমরা এটিকে স্থানীয় একটি বিষয় হিসেবে দেখি এবং পাকিস্তানের সঙ্গে বিষয়টির সমাধান চাই।”

তিনি আরও বলেন, “এই তিন দেশের কেউই আমাদের শত্রু নয়।”

সূত্র : আরটি ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ