spot_img

ঘুষ না দেওয়ায় আমার জমি রেজিস্ট্রি হয়নি: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

ঘুষ দিতে না পারায় আমার জমি রেজিস্ট্রি হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

তিনি বলেন, ঘুষ দিতে না পারায় আমার জমি রেজিস্ট্রি হয়নি। সরকারি প্রতিষ্ঠানে লেখা ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’। এই কথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। কারণ, প্রতিমন্ত্রী হয়েও এক সপ্তাহ আগে ছেলের নামে জমি রেজিস্ট্রি করতে ঘুষের টাকা না দেওয়ায় আমার কাজ হয়নি। আমি লজ্জায় তা কাউকে বলতেও পারিনি। ফলে এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

বুধবার (২৯ সেপ্টেম্বর) যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বপন ভট্টাচার্য বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে, তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতাত্তোর যে সংবিধান দিয়েছেন সেটিতেও বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ছিল।

তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য অধিকার আইন উপহার দেন। এতে মানুষ উপকৃত হচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ