spot_img

আলেমদের গ্রেফতার করে কাকে খুশি করতে চাচ্ছে সরকার: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের জ্ঞানী-গুণী, আলেম-ওলামাদেরকে গ্রেফতার করে কাকে খুশি করতে চাচ্ছে সরকার- আমরা বুঝতে পারছি না। গত ছয় মাসে হঠাৎ করে কতগুলো আলেমকে গায়েব করে দেওয়া হলো। কী কারণে?

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দুআ কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এই সরকারের অধীনে কোনও নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। যে নির্বাচনের আগের রাতে সরকার ভোট করে দেয়, সেই সরকারের অধীনে কীভাবে নির্বাচন হবে?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ইতোপূর্বে বহুবার দাবি আদায় করেছে, এবারও করবে। সময়ের ব্যাপার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ