বিএনপি এতিমের টাকা লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। দেশে তারা কোনো উন্নয়ন করেনি, দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা এতিমের টাকা লুটপাট করেছে, এতিমের টাকা চুরির অপরাধে খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপির আমলে দেশ ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা চুরির স্বীকৃতি এনেছিল। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬টি আন্তর্জাতিক উন্নয়ন পদক লাভ করে দেশের সুনাম উজ্জ্বল করেছেন।
মোজাম্মেল হক বলেন, আমরা দেশের একটা মানুষকেও গৃহহীন রাখব না, সকল জনসাধারণের খাদ্য, অন্য, বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করব।










