spot_img
spot_img

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দুজন।

শনিবার (৩০ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি বলেন, রামেকে গত ২৪ ঘণ্টায় উপসর্গে পাবনার দুজন মারা গেছেন। এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন নয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন। সন্দেহজনক রোগী ৩৪ জন, করোনা আক্রান্ত পাঁচজন ও উপসর্গে ভর্তি আছেন নয়জন।

রামেক পরিচালক জানান, হাসপাতালের পিসিআর মেশিনে কোনো টেস্ট হয়নি। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮০ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনা শনাক্ত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ