ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম আশরাফ আলী (৫৫)। তিনি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বাসিন্দা।
শনিবার (৩০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
তিনি বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৫৫ রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।
এদিকে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১২০ নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে তিনজন করোনা শনাক্ত হয়েছেন।











