সাবেক রেলমন্ত্রী ও সংসদ সদস্য মুজিবুল হক মুজিব বলেছেন, শিগগিরই দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। কিছুদিনের মধ্যে আমেরিকা-জাপানসহ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর কাতারে বাংলাদেশ দাঁড়াবে।
তিনি বলেন, নদীর পানি শুকিয়ে যাবে, শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রামের ৩ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন দেখে বিশ্ব নেতারা অবাক। বিশ্ব নেতৃবৃন্দ এখন শেখ হাসিনার উন্নয়নকে অনুসরণ করছে। আগে দেশ ছিল নিম্ন ও মধ্যবিত্ত আয়ের রাষ্ট্র।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী প্রমুখ।










