‘বিএনপি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করে’ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম এখনও বলেন, পাকিস্তান আমলে ভালো ছিলাম। তার কথায় স্বাধীনতাবিরোধীরা স্বস্তি পায়।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার অনেক কর্মসূচি নিয়েছে, এর সরাসরি উপকারভোগী নারী। দরিদ্রদের লেখাপড়ার খরচ অভিভাবকের মোবাইলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সরকার। শেখ হাসিনার সরকার উন্নয়নের সঙ্গে জনগণকে পরিচিত করেছে। নারীরাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমান। সে এখন পলাতক জীবনযাপন করে। শেখ হাসিনার সরকার এ দেশে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছে। গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত তাদেরও বিচারের ব্যবস্থা করবে।










