spot_img
spot_img

দ্রব্যমূল্য ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে শাহবাগে গণবিক্ষোভের ডাক এনসিপির

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন।

ভিডিওবার্তায় তিনি বলেন, ‘দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিরাপত্তাহীনতা ও আইনের শাসনের অভাবসহ নানা সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।’

এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাদের লড়াই অব্যাহত থাকবে।’

এ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ