spot_img

আল্লামা নুরুল ইসলামের ইন্তেকালে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর গভীর শোক প্রকাশ

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

শোকবাণীতে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আল্লামা জিহাদীর ইন্তেকালে জাতি ইসলামের একজন সাহসী পথপ্রদর্শক, একজন সুদক্ষ হাদীস বিশারদ, খতমে নবুওয়তের সিপাহসালার, বিজ্ঞ হক্কানী আলেমে দ্বীনকে হারালো। তাঁর খিদমত জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি বলেন, খতমে নবুওয়াত আন্দোলনের অগ্রনায়ক আল্লামা জিহাদী তাঁর জীবনে সুদক্ষ মেহনতের মাধ্যমে অসংখ্য আলেম ও ইসলামের সাহসী সৈনিক তৈরি করে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে কওমী অঙ্গনসহ দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আমি মরহুমের রুহের মাগফিরাত কামণা করছি। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ