spot_img

এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার শাহরিয়ার কবির

বিতর্কিত সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

আজ রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। সেইসঙ্গে তাকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে আটক করা হয় শাহরিয়ার কবিরকে। পরে জুলাই আন্দোলনের সময়কার একাধিক মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখায়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ