spot_img

আমি জনগণের চাহিদার কারণে নির্বাচনে দাঁড়িয়েছি: তৈমুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি জনগণের চাহিদার কারণে নির্বাচনে দাঁড়িয়েছি। আমার মনে হচ্ছে জনগণ তাদের প্রার্থী খুঁজে পেয়েছে। নারায়ণগঞ্জকে আমরা ক্লিন এন্ড গ্রিন সিটি করবো। নারায়ণগঞ্জ শহর হবে সবুজ ও পরিচ্ছন্ন শহর।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে নাসিক ১৮নং ওয়ার্ডে প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তৈমুর বলেন, মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ট্যাক্স নিয়ে অসত্য তথ্য দিয়েছেন। আমি যা বলি কাগজে-কলমে বলি। ডকুমেন্ট ছাড়া কোনোকিছু বলি না। সিটি করপোরেশনের অনেক ডকুমেন্ট আমার হাতে। এখানে যারা ট্যাক্স দেয় তারা জানে কত বেড়েছে ট্যাক্স, করোনাকালে সবকিছু কমলেও নাসিকে ট্যাক্স বাড়ানো হয়েছে। এখানে গণবিপ্লব হতে যাচ্ছে। জনগণের জয় হবে।

তিনি বলেন, যেখানেই আচরণবিধি লঙ্ঘন হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা প্রতিহত করা। নয়তো আচরণবিধি লঙ্ঘন হতেই থাকবে। সরকারি দল তো আমলাদের একটা সুবিধা পায়। সেটাকে তারা যেন কাজে না লাগাতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ