spot_img

আওয়ামী অবৈধ সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ৩০ ডিসেম্বর তৎকালীন ক্ষমতাসীন দল পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে অবৈধভাবে পুনঃ ক্ষমতাসীন হয়েছে। অবৈধ এই সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। এ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই। তাই এই দিনে অবৈধ সরকারের প্রতি আমরা অনাস্থা প্রকাশ করছি।

বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে জনগণের ‘৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন বলে সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতি জানানো হয়েছে।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, দেশের জনগণের কাছে এ দিনটি ভোটাধিকার হরণের কালো অধ্যায় হয়ে থাকবে। কারণ দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই দিনে জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করেছে। নাগরিক ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ