spot_img
spot_img

আমাকে অন্ধকারে রেখে তালেবানের সাথে শান্তি চুক্তি করেছিল আমেরিকা: আশরাফ গনি

আফগানিস্তানের মার্কিন মদদপুষ্ট সাবেক সরকারের পতনের জন্য আমেরিকাই দায়ী বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক মার্কিনপন্থী প্রেসিডেন্ট আশরাফ গনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিবিসি’র এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

আশরাফ গনি বলেন, কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করেছিল আমেরিকা, সেই সময়ই তার সরকারকে দূরে ঠেলে দেয় ওয়াশিংটন।

আশরাফ গনি আরও বলেন, মার্কিনিদের আচরণে মনে হতো যেন তালেবান ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আমেরিকার ইস্যু ছিল, আফগানিস্তানের কোনো ইস্যু নয়। আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওই চুক্তি হয়েছে। তালেবানের সাথে বসার কোনো সুযোগই আমাদেরকে কখনো দেওয়া হয় নি। প্রকৃতপক্ষে তারা আমাদেরকে একেবারে মুছে ফেলেছিল।

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়ে তালেবানের সাথে শান্তিচুক্তি করতে বাধ্য হয় আমেরিকা। এ অনুযায়ী আফগানিস্তান থেকে ১২ হাজার মার্কিনী সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেয় আমেরিকা। এর বিনিময়ে তালেবান যোদ্ধারা মার্কিন সেনাদের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

আমেরিকায় সরকার পরিবর্তনের পর জো বাইডেন ক্ষমতায় এসে মে মাসের পরিবর্তে ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহারের কথা বলেন। অবশ্য ১৫ আগস্টের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে নেয় তালেবান আর মার্কিন মদদপুষ্ট প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ