spot_img

মাওলানা মামুনুল হকসহ জাতীয় নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে : বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, বর্তমান সময়ে আমাদের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ নেতৃবৃন্দ জেলখানায় আছেন। আমরা তাদের মুক্তি চাই, অন্যথায় আন্দোলনে নামতে বাধ্য হবো।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখে সংলাপ অর্থবহ হবে না। অনতিবিলম্বে জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করুন।

সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেন, আমাদের মহাসচিবসহ সকল কারাবন্দী আলেম-উলামাদেরকে মুক্তি দিতে হবে। তারা কোনো অন্যায় করেননি। তাদেরকে জুলুম, শোষণ ও নির্যাতন করে সরকার তাদের মৌলিক অধিকার হরণ করছে।

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, সংগ্রাম করে এসেছে। প্রতিষ্ঠাকালীন আমীরসহ বহু নেতৃবৃন্দ কারাবরণ ও শাহাদতের নজরানা পেশ করেছেন। সুতরাং আমাদেরকে জেল-জুলুমের ভয় দেখিয়ে রাজপথ থেকে সরানো যাবে না। আগামী দিনে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্ত করে আনা হবে, ইনশাআল্লাহ।

এতে উপস্থিত ছিলেন মারকাযুশ শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা মুফতী মিযানুর রহমান সাঈদ, দলের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ