spot_img

বিএনপি গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে : ওবায়দুল কাদের

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে আতঙ্ক ছড়াতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, লন্ডন থেকে বার্তা দেয়া হয়েছে প্রয়োজনে গুপ্ত হত্যার পথে তারা এগিয়ে যাবে। হয়তো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত আছে নির্বাচনকে ঘিরে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। প্রস্তুতি নিচ্ছে ভয়ংকর কোন হামলা, গুপ্ত হত্যার দিকে যাচ্ছে এমন খবর পাচ্ছি।

আজ (৩০ ডিসেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীদের সতর্ক করছি। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। সারা দেশের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। নতুন বছরে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে জানিয়ে দলীয় প্রার্থীসহ সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার কড়া নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নিজেরাই নিজেদের অপকর্ম ও নেতিবাচক রাজনীতির জন্য নিশ্চিহ্ন ও ধ্বংসের জন্য দায়ী।

অন্য কেউ নয়। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ