spot_img
spot_img

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (৩১ জানুয়ারি) সকালে মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।

সকাল ৮টার দিকে সনি সিনেমা হলের সামনে অবস্থিত নিয়ে বিক্ষোভ করতে থাকেন ওই এলাকায় অবস্থিত কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লবী মডেল থানার এসআই রুহুল আমিন জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গত চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ নানা অজুহাতে বেতন পরিশোধ করছে না। ফলে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ