spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনা শনাক্ত ২১ লাখ; মৃত্যু ৫৭৮২

মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৫১২ জনে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ হাজার ৭৮২ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৮১ হাজার ৩৮৬ জনে।

এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৯ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ৪৭০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ