spot_img

সস্ত্রীক করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রীর কোভিড- ১৯ এর পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এ নিয়ে দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ