spot_img

বিএনপির পদযাত্রা আজ গাবতলী থেকে মিরপুর পর্যন্ত

‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি’ শীর্ষক শিরোনামে এবং খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে গণ-পদযাত্রা করবে বিএনপি।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে গাতবলি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিরপুর ১০ নম্বর মোড়ে গিয়ে এই গণ-পদযাত্রা শেষ হবে।

দুপুর ২টায় এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে। পদযাত্রা শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

এর আগে গত শনিবার ও রোববার একই দাবিতে বাড্ডা থেকে মালিবাগ আবুল হোটেল ও যাত্রাবাড়ী আইডিয়া স্কুল থেকে জুরাইন রেলগেট পর্যন্ত পদযাত্রা করে বিএনপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ