রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো রংপুর সিটির মেয়র হিসেবে শপথ নিলেন তিনি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া সিটির করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও আজ শপথ নিয়েছেন।
গত বছরের ২৮ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশাল ব্যবধানে বিজয়ী হন তিনি।











