শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে বেড়ে চলেছে ইসরাইলী বর্বরতা

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে বেড়ে চলেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরতা।

বুধবার (৩১ জানুয়ারি) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বন্দীদের অধিকার রক্ষা বিষয়ক সংস্থাগুলোর তরফ থেকে এবিষয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, গাজ্জার পাশাপাশি পশ্চিম তীর, পূর্ব জেরুসালেম সহ দখলকৃত ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে ইসরাইলী বর্বরতা। আজ আরো ২৮ ফিলিস্তিনিকে বিনা অপরাধে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমের বিভিন্ন এলাকা থেকে আটক করে নিয়ে গিয়েছে দখলদার রাষ্ট্রটির সেনারা। এর ফলে ৭ অক্টোবরের পর থেকে অত্র অঞ্চলের সর্বমোট বন্দীর সংখ্যা ৬ হাজার ৪২০ জনে গিয়ে পৌঁছেছে।

বিবৃতিতে আরো বলা হয়, আটকের সময় নিরপরাধ ফিলিস্তিনিদের মারাত্মকভাবে আক্রমণ ও বাড়িঘরে ভাঙচুর চালায় ইসরাইলী সেনারা। জিজ্ঞাসাবাদের নামে তৎক্ষনাৎ জখমও করা হয়।

২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের বরাতে বলা হয়, ৮ হাজার ৮০০ ফিলিস্তিনিকে অবৈধ ভাবে কারাগারে আটক রাখার তথ্য রয়েছে আমাদের কাছে। যার সংখ্যা এই জানুয়ারিতে আরো বৃদ্ধি পেয়েছে।

এছাড়া গাজ্জায় গণহত্যা শুরুর পর থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রটি এসব অঞ্চলে এখন পর্যন্ত ৩৮০ জনকে হত্যা করেছে বলেও উল্লেখ করা হয়। আহত করা হয় ৪ হাজারের অধিক ফিলিস্তিনিকে।

সর্বশেষ জেনিনের ইবনে সিনা হাসপাতালে নাটকীয় কায়দায় সন্ত্রাসী অভিযানের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে থাকা ৩ জন ফিলিস্তিনিকে হত্যা করে তারা। যার মধ্যে ১জন গুরুতর আহত হওয়ায় কয়েক মাস যাবত হাসপাতালটিতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলো।

এছাড়া গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতি অনুসারে, বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত গণহত্যায় গাজ্জায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২৬ হাজার ৯০০ ফিলিস্তিনি। আর আহত হয়েছেন ৬৫ হাজার ৯৪৯ জন। আহত ও নিহতদের প্রায় ৭০ শতাংশই শিশু।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ