spot_img

ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনের পর হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। এই অর্জনকে কোনভাবেই ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মহানগরী মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য শাখা পুনর্গঠন করা হয়।

উপস্থিত শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আবুল হোসেন।

নবনির্বাচিত নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, জনাব আবদুর রহমান, মুফতী সাইফুল হক, মল্লিক মোহাম্মদ কিতাব আলী, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আজাদ, কাজী আরিফুর রহমান, মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক সেলিম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসুরুল আলম মনসুর, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ আহমদ উল্লাহ, দফতর সম্পাদক এডভোকেট এএসএম সানাউল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ড. আনিসুর রহমান শিপলু, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক এবিএম শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম, যুব ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এনায়েত রাব্বি একরাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ড. মারুফ বিল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, দেওয়ান আফসার মাহমুদ, সহ-ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী, নির্বাহী সদস্য মাওলানা মিজানুর রহমান, মোহাম্মদ হোসেন খান, হাবিবুল্লাহ মান্নান, নজরুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা শরীফ উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মুফতি ইয়াসিন ও খন্দকার রুহুল আমীন।

অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সামাদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ