spot_img
spot_img

চালু হলো মেট্রোরেলের প্রথম পর্বের ৯টি স্টেশন

মেট্রোরেলের শেওড়াপাড়া আর উত্তরা স্টেশন চালু হওয়ার মধ্য দিয়ে প্রথম পর্বের ৯টি স্টেশন খুলে দেয়া হলো।

শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় চালু হয় শেওড়াপাড়া আর উত্তরা মধ্য স্টেশন। এখন থেকে সব কটি স্টেশনেই থামবে ট্রেন।

এ ছাড়া ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে ট্রেন চলবে দুপুর ২টা পর্যন্ত। আর ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে জুলাই থেকে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বর্তমানে মেট্রোরেল সেবা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে মেট্রোরেল সেবা শুরুতে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টার জন্য চালু ছিল এবং যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয় তার ওপর নির্ভর করে সময় বাড়ানো হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ