spot_img
spot_img

‘শিক্ষার্থীরা চাইলে বুয়েটে আবার রাজনীতি শুরু হবে’

বুয়েট ভিসি সত্য প্রসাদ মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ছাত্ররাজনীতি করা বন্ধ হয়েছিল। তারা চাইলে আবার শুরু হবে। তবে সেই উদ্যোগ শিক্ষার্থীদের থেকেই নিতে হবে।

রোববার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এছাড়াও তিনি আরও বলেন রাজনীতি না করলে দেশের প্রতি দায়িত্ববোধ আসবে না। রাজনীতি করার অধিকার সকলেরই আছে।

আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার আহ্বানও জানান তিনি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান সত্য প্রসাদ মজুমদার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ