spot_img
spot_img

যে কারনে ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে

নির্বিঘ্নে বাড়ি যেতে আগামী ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী ৯ এপ্রিল এ ছুটি রাখার কথা বলা হয়েছে।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

কমিটির সুপারিশ আগামীকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই হিসেবে সরকার ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ ধরে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারণ করেছে। এর আগে ৭ এপ্রিল শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা।

মোজাম্মেল হক বলেন, ‘আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয়, যাওয়ার জন্য এক দিন মাত্র সময় পাবে। সে সেজন্য যানজটটা বাড়তে পারে, এতে মানুষের দুর্ভোগ বাড়বে। সেজন্য ৯ এপ্রিল ছুটি বিবেচনা করা যায় কিনা এই সুপারিশ আমরা দেব ‘

spot_img
spot_img
spot_img

সর্বশেষ