spot_img

সৌদিকে ইরানের বার্তা; মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরানোর এটাই সময়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তার দেশ সৌদি আরবকে ‘সম্মান’ করে এবং একটি ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে বিবেচনা করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের অভিযানগুলো সেসব ‘শত্রু ও আগ্রাসনকারীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।

পোস্টে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি মার্কিন উড়োজাহাজের ছবিও জুড়ে দেন আব্বাস আরাগচি।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ