spot_img
spot_img

আফগানিস্তানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা; হতাহত ১৮

নতুন করে আবারও পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এ হমালায় কুনার প্রদেশে অন্তত ১৮ জন হতাহত হয়েছেন। হামলার কারণে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তোলো নিউজ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বহু আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান নাজিবুল্লাহ হানিফ তোলো নিউজকে বলেন, “এই নির্বিচার গোলাবর্ষণের ফলে আমাদের প্রায় ১৮ জন আহত এবং একজন শহীদ রয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। আহতদের কুনার প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসার পর অধিকাংশকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই হামলা শুধু ঘরবাড়ি ধ্বংসই করেনি, বরং বহু পরিবারকে শোকাহত করে তুলেছে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা এহসানুল্লাহ গোজার বলেন, “আমি পরিবারের সঙ্গে বসে ছিলাম, তখন একটি গোলা এসে পড়ে। আমার ঘর ধ্বংস হয়ে গেছে এবং আমার জিনিসপত্র হারিয়ে গেছে। আমার সব গৃহস্থালির জিনিসপত্র নেই।”

আরেক বাসিন্দা ইয়াহিয়া বলেন, “ঘরবাড়ি এখন ফাঁকা। কেউ এখানে নেই, কারণ ঘরগুলোতে হামলা হয়েছে। জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং গ্রামগুলো জনশূন্য হয়ে গেছে।”

হামলায় আহত রিয়াজুল্লাহ বলেন, “আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম, তখন একটি গোলা এসে পড়ে। আমার বাবা, বোন, আমি এবং আরেক ভাই, আমরা সবাই আহত হয়েছি।”

আহত হামজা বলেন, “আমি মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলাম, তখন একটি গোলা এসে পড়ে এবং স্প্লিন্টারের আঘাতে আমার পায়ে চোট লাগে।”

এদিকে, সূত্রগুলো জানিয়েছে আফগান বাহিনী কুনার ও পাকতিয়া প্রদেশের কিছু অংশে কথিত বিতর্কিত ডুরান্ড লাইনের পাশে পাকিস্তান স্থাপিত কাঁটাতারের বেড়া অপসারণ করেছে।

সূত্রগুলো আরও জানায়, বর্তমানে ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ আফগান বাহিনীর হাতে রয়েছে এবং পাকিস্তানি বাহিনী তাদের অবস্থান ছেড়ে গেছে বলে দাবি করা হচ্ছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ