spot_img

ইমারাতে ইসলামিয়ার সমর্থনে আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: আফগান জনগন

আফগানিস্তানের যাযাবর গোষ্ঠী, গোত্রপ্রধান এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রতিনিধিরা ইমারাতে ইসলামিয়ার প্রতি দৃঢ় সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন।

তারা বলেন, ইমারাতে ইসলামিয়ার সমর্থনে আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র এর বরাতে হুরিয়াত রেডিও এ তথ্য জানিয়েছে।

মুখপাত্রের বরাত দিয়ে মোস্তাঘফার গুরবাজ বলেন, যাযাবর ও প্রবীণরা এই সমর্থনকে একটি জাতীয় ও ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখছেন এবং এর জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে অন্যান্য দেশের সঙ্গে একটি চলমান প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, যেখানে আফগানিস্তানের শত্রুরা দেশটির স্বাধীনতা, মর্যাদা ও সমৃদ্ধির বিরোধিতা করছে।

প্রবীণরা জাতীয় স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। তারা ষড়যন্ত্র মোকাবিলা এবং ইসলামী ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ