spot_img

ইতালি প্রবেশের নিষেধাজ্ঞা বাড়ল বাংলাদেশিদের

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার ভয়াবহতা। এমন পরিস্থিতিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য ইতালি এপ্রিলে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল সেটি বাড়ানো হয়েছে।

রবিবার (৩১ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবিৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকেরা ২১ জুন পর্যন্ত ইতালি ভ্রমণ করতে পারবেন না। তবে ইতালির নাগরিকেরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

প্রসঙ্গত, করোনার ভারতীয় ধরন ঠেকাতে ইতালি এপ্রিলের শেষ দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। রবিবার সেটি শেষ হওয়ার কথা ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ