spot_img

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া যৌক্তিক: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক।

সোমবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় পরিচয়পত্র একটি নিয়মিত প্রক্রিয়া। ভোটার আইডি আর জাতীয় পরিচয়পত্র এক নয়। সারাবিশ্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়।

সেই আলোকে বাংলাদেশেও জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই যৌক্তিক।

এছাড়া খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য সরকার আন্তরিক। আন্তরিকতার সঙ্গে কাজ হচ্ছে।

হাসান মাহমুদ বলেন, তিনি (খালেদা জিয়া) যখন, যেখানে যেভাবে চেয়েছেন, সেভাবেই চিকিৎসা চলছে। এ নিয়ে সরকারের প্রতি বিএনপির কৃতজ্ঞতা স্বীকার করা উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ