spot_img

পদ্মা সেতুর মতো আরও সেতু দরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসীরা যে আমাদের জন্য কত করছেন, তা আমরা সব সময় মুখে বলি। আমরা রেমিট্যান্সের কথা বলি। আমরা দেখাই যে পদ্মা সেতু আমাদের বৈদেশিক মুদ্রাতেই হচ্ছে। কিন্তু আমাদের আরও পদ্মা সেতুর মতো সেতু দরকার আছে।

তিনি বলেন, একটা পদ্মা সেতু দিয়েতো আর আমাদের হবে না। সেই হিসেব করে আমরা যাতে আরও রেমিট্যান্স আনতে পারি, সেজন্য আমাদের মন্ত্রণালয়ের কাজ আরও বাড়াতে চাই।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে প্রবাসীকল্যাণ ব্যাংক শিবচর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন শিবচর আসবেন মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মা সেতু শুধু স্বপ্নের না, পদ্মা সেতু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের অর্থনৈতিক মুক্তির সেতু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ